শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

মধ্য গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান, স্থল ও জলপথে ব্যাপক হামলা চালিয়ে দুই শতাধিক লোককে হত্যা করেছে। হামলায় চিন্তা বেড়েছে যুদ্ধে বাস্তুচ্যুত লোকেদের।

শনিবার উপত্যকাটিতে বিমান হামলা চালানো হয়। বিশেষ করে মধ্য গাজায় দেইর আল-বালাহ ও নুসেইরাত, দক্ষিণের রাফা শহর এবং উত্তরের গাজা সিটির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু লোকের প্রাণ গেছে। আহতদের আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে আনা হচ্ছিল, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

মন্ত্রণালয় জানায়, ডজন ডজন লোক হাসপাতালের মেঝেতে পড়ে আছেন। চিকিৎসকরা তাদের কাছে থাকা মৌলিক চিকিৎসা সামগ্রী ব্যবহার করে তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওষুধ ও খাবারের সংকট রয়েছে। জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলায় নুসেইরাতসহ মধ্য গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় ২১০ জনের প্রাণহানি ঘটেছে। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, অনেক মরদেহ এবং আহত লোক সড়কে পড়ে আছে।  

তীব্র বোমা বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ভেতর থেকে এক টেলিফোন কলে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, উত্তেজনা বিরাজ করছে, ভীত লোকজন সড়কে রয়েছে, তাদের কোথায় যাওয়া উচিত তারা জানে না।  

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit