শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মোদির শপথ অনুষ্ঠানে যাবেন কংগ্রেস সভাপতি খাড়গে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল এবং কংগ্রেসকে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সৌজন্যের রাজনীতি হিসেবেই ইন্ডিয়া জোটের শরিক নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে কেউ যাচ্ছেন না।

খবরে বলা হয়, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই খাড়গের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জয়রাম রমেশ এবং কে সি বেণুগোপাল জানিয়েছিলেন, কংগ্রেসের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। যদি আমন্ত্রণ মেলে সে ক্ষেত্রে ইন্ডিয়া ব্লক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। 

তবে কংগ্রেস শপথ অনুষ্ঠানে যোগ দিলেও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন না। এদিন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তার কাছে প্রহ্লাদ জোশীর ফোন এসেছিল। আমন্ত্রণও জানানো হয়েছিল। তবে দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিকালেই কালীঘাটের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তার দলের কেউ শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবে না। 

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সরকার আনস্টেবল। এই নড়বড়ে সরকার থাকার কোনো মানে নেই। জলদি চলে যাক। ধ্যান করুক। এরকম হলে আমরা দায়িত্ব নিতাম না। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তবে এই সরকার বোধ হয় ১৫ দিনও থাকবে না।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit