শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পাকিস্তানের বিপক্ষে রোহিতদের একটাই লক্ষ্য, কী সেটা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে নামার আগে পিচ কিংবা প্রতিপক্ষের কথা ভাবছেন না রোহিত শর্মারা। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে নামার আগে আলোচনায় ছিল পিচ। পিচের যে কন্ডিশন, যেভাবে ব্যাটাররা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাতে বিতর্ক ক্রমশ বাড়ছে। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তারা পিচ নিয়ে ভাবছেন না। এমনকি প্রতিপক্ষ পাকিস্তানের ক্রিকেটারদের কথাও ভাবছেন না। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, শুধু তারা নিজেদের খেলা নিয়ে ভাবছেন। ভালো ক্রিকেট খেলাটাই আসল। ভারতীয় ক্রিকেটারদের সামনে একটাই লক্ষ্য, জয়। প্রতিপক্ষ বা পিচ সেখানে গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তা হলে যে কোনো পিচে, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে আমরা জিততে পারব।

গত বছর পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড ভালো ছিল। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা একদিনের বিশ্বকাপে জিতেছেন তারা। এ জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসও রাখতে চান না তারা। ভারত অধিনায়ক বলেন, ‘আমরা সাত মাস আগে ওদের বিপক্ষে এশিয়া কাপে খেলেছি। একদিনের বিশ্বকাপে খেলেছি। ভারত-পাকিস্তান ম্যাচ মানে চাপ। আর তাতে কিছু যায় আসে না। যে দল চাপ মোকাবিলা করতে পারবে, সেই দলই জিতবে।‘

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় কাঁধে চোট পাওয়ার কথা জানালেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘চোট তো লাগতেই পারে। আসল কথা হচ্ছে— দলের জন্য খেলা। আমি পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করছি। কারণ নিউইয়র্কের কন্ডিশন অন্য জায়গার থেকে আলাদা।‘

এদিকে প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচ বাবর আজমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কাছে এ ম্যাচ হারলে কোয়ার্টার ফাইনালে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আর ভারত আবার চাইবে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে দিতে।

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit