শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৯০ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পুরাতন থানা পাড়া এলাকার এমদাদুল হক পাভেলের বাড়িতে দুই দফা অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ প্রথম দফায় ওই বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মালামাল রাখার কক্ষ থেকে আরও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রিং স্লাব দিয়ে তৈরি ল্যাট্্িরন সদৃশ্য একটি কুপ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এসময় বাড়ির মালিক কৌশলে পালিয়ে যায়। পুলিশ এঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পাভেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit