সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

‘ইসরাইল ধ্বংসের সূচনা হয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, ‘ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে।’

তিনি শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল-আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় এ কথা বলেন।

কাজেম সিদ্দিকি বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থায় ফিরবে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের ওপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলছেন ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের পক্ষে ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকি বলেন, ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন।

এ সময় তিনি ইসরাইলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলা অর্থাৎ ‘সত্য প্রতিশ্রুতি’ অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, এর মধ্যদিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে।

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কাজেম সিদ্দিকি শহিদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির পথ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। সূত্র: মেহের নিউজ।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/রাত ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit