মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বদল হতে চলেছে ‘প্রেম’ চরিত্রের মালিকানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার ‘প্রেম’ নামের চরিত্রটি কয়েক দশক ধরে নিজের দখলে রেখেছিলেন ভাইজান সালমান খান। এবার এই চরিত্রের মালিকানা বদল হতে চলেছে। আগামীতে নির্মাতা সুরুজ বরজাতিয়ার সিনেমায় ‘প্রেম’ হয়ে আসবেন অভিনেতা কার্তিক আরিয়ান।

হিন্দুস্তান টাইমস বলছে, ১৯৯৮ সালে বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার ‘প্রেম’ হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। এরপর একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় ‘প্রেম’ চরিত্রে দেখা গেছে সালমানকেই।

গত বছর ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় সালমান ফের আসছেন তার আইকনিক চরিত্র হয়ে। এখন শোনা যাচ্ছে, সালমান নাকি রোমান্টিক চরিত্রে কাজ করতে আগ্রহী নন। নতুন সিনেমা নিয়ে বরজাতিয়ার সঙ্গে কথাবার্তাও সেরে নিয়েছেন আরিয়ান। তবে আরিয়ান বা বরজাতিয়া তাদের কাজ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।

আরিয়ানের বর্তমান ব্যস্ততা এখন ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিং নিয়ে। দীপাবলীতে মুক্তির পরিকল্পনা নিয়ে এই সিনেমা টিম কাজ করছে। আগামীতে তাকে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় দেখি যাবে। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরকে তুলে আনা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে ‘চান্দু চ্যাম্পিয়ন’।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit