শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সরকার গঠনের আমন্ত্রণ পেলেন মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবনে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। 

শুক্রবার বিকালে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মোদি নিজেই। 

এ সময় সাংবাদিকদের মোদি বলেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, গত দুই দফায় (তার প্রধানমন্ত্রিত্বে) উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা অব্যাহত থাকবে।’ 

তিনি বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাকে জানিয়েছি, ৯ তারিখ (জুন) বিকালে শপথগ্রহণ হলে ভালো হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’

এর আগে জাতীয় সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনডিএ-র সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রবীণ বিজেপি নেতা তথা দলের ‘পরামর্শকমণ্ডলী’র সদস্য লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশি এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎপর্ব সারেন মোদি। এরপরেই রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে যান মোদি। 

বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে এনডিএ’র মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান মোদি।

সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit