রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান মিল্টন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৭১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল প্রতীক) ৫৭ হাজার ৬৬২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩১ হাজার ৬৪ ভোট। আনারস প্রতীকের অপর প্রার্থী রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ২০৬ ভোট।

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বুধবার (৫ জুন) রাত ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে ফুলবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মামুনুর রশীদ মামুন মুহুরী (তালা প্রতীক) ৩০ হাজার ৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ২৬৮ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে উড়োজাহাজ প্রতীকের মোকলেছার রহমান ১৬ হাজার ৮৪ ভোট এবং সোলাইমান মন্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৯৮ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের শিউলী রানী রায় ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার (কলস প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ ভোট। অপর প্রার্থী হাজরা বিবি (হাঁস প্রতীক) পেয়েছেন ১২ হাজার ১২১ ভোট।

উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬৩ টি ভোট কেন্দ্রর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ি উপজেলা নির্বাচনে সফল চেয়ারম্যান খেটে খাওয়া মানুষের আস্তার প্রতীক মোঃ আতাউর রহমান মিল্টন দ্বিতীয় বারে বিপুল ভোটে উপজেলা নির্বাচনে জয়ী হন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit