রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরাইলি বিচারপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরাইলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরাইলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহকভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরাইল কাকে নিয়োগ দেবে, তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে।

হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী, আইসিজের বিচারক প্যানেলে সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে।

বারাক ছিলেন ইসরাইলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান।

এদিকে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, আদালত যত দিন পর্যন্ত ‘বাস্তবভিত্তিক’ থাকবে, তত দিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান, এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরাইলি বাহিনীর যুদ্ধ লক্ষ্য হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি।

সূত্র: আলজাজিরা, জেরুসালেম পোস্ট

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit