রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

সালমানকে বিয়ে করতে চাওয়া সেই নারী পুলিশ হেফাজতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বিয়ে করবেন সালমানকে। বিয়ে না করে তার পানাভেল খামারবাড়ি ছেড়ে যাবেন না এক নারী। অবশেষে সেই অচেনা সুন্দরীকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ‘ভাইজান’খ্যাত সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোইয়ের দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবারও নতুন খবর। নায়ককে বিয়ে করতে এক অচেনা নারী তার পানাভেল খামারবাড়িতে হাজির! স্থানীয়রা জানান, ওই নারী নাছোড়বান্দা! সালমানকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না!

আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, রোববার ছুটির ছিল। খোশমেজাজে মুম্বাইও। কাজ কম থাকায় এদিন তারকারাও খোশমেজাজেই থাকেন। আচমকাই এক খবরে নতুন করে নড়েচড়ে বসেন সবাই। অচেনা এক সুন্দরীর আগমন সালমানের খাবারবাড়িতে। কাকতালীয়ভাবে এদিন তার খামারবাড়িতে ছিলেন না সালমান। ফলে ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা তাতে হস্তক্ষেপ করেন। 

ওই নারীর দাবি— তিনি সালমানের ‘বিয়িং সালমান’ গ্রুপের সমর্থক। সালমান খানের অন্ধভক্ত। তার অনেক দিনের স্বপ্ন— তিনি নায়ককে বিয়ে করবেন। স্বপ্নপূরণ করতেই তার পানাভেলে আসা। তিনি নিজের স্বপ্নপূরণ না করে যাবেন না। সালমানের খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি গেটের সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ আসে। তাকে আটক করে নিয়ে যায় পানাভেল তালুকা থানায়। সেখান থেকে ওই নারীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়।

পানাভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন অন্ধকার দুনিয়ার বাদশা জানিয়েছে মুম্বাই পুলিশ। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় বিষ্ণোইয়ের নিশানায় নতুন ছক। একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ বিষ্ণোইয়ের। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে যে আগ্নেয়াস্ত্রে খুন করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র ‘ভাইজান’-এর জন্যও নাকি আনানো হয়েছিল। এবার যাতে পরিকল্পনা ব্যর্থ না হয়, তার জন্য লরেন্স বিষ্ণোইয়ের দলের কয়েকজন সালমানের পানভেলের বাড়িতে গিয়ে রেকি পর্যন্ত করে এসেছিলেন বলে জানায় পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit