বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

সৌরভ গাঙ্গুলির ‌স্ত্রী চরিত্রে তৃপ্তি দিমরি!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরেই শুটিং ফ্লোরে যাবে সৌরভের বায়োপিক। প্রায় বছর আড়াই আগে থেকে জল্পনা চলছে তার বায়োপিক নিয়ে। সময় গড়ালেও, এই প্রোজেক্ট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সৌরভ গাঙ্গুলির চরিত্রে থাকার গুঞ্জনে উপরের তালিকায় রয়েছে আয়ুষ্মান খুরানার নাম। একসময় দারুণ ক্রিকেট খেলতেন আয়ুষ্মান। শোনা যাচ্ছে, ব্যাট হাতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এই অভিনেতা। তবে কবে সিনেমা আসবে পর্দায়, তা নিয়ে নেই কোনও তথ্য।

এরই মাঝে সৌরভ ফাঁস করেছেন, তার একমাত্র মেয়ে মা হিসেবে বেছে নিতে চাইছেন তৃপ্তি দিমরিকে। রাশ্মিকা মান্দানার কথা উঠলেও আপাতত তার জায়গায় নাম বসেছে তৃপ্তির। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তৃপ্তি। করণ জোহরের ‘ধড়ক ২’, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের কাজ হাতে রয়েছে তৃপ্তির। এরই মাঝে, সৌরভকন্যা সানা চাইছেন পর্দার মা হয়ে উঠুক এই অভিনেত্রীই। তবে এতে আপত্তি নেই সৌরভের। মেয়ের মতের সঙ্গেই তার মত।

এর আগে শোনা গিয়েছিল বাংলার মহারাজের বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। তবে বর্তমানে শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’-এর মতো সিনেমা বানিয়েছেন। দাদার ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে, কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে। মাঝে শোনা গিয়েছিল, চিত্রনাট্যে কড়া নজর ছিল সৌরভের। নিজের বায়োপিকে কোনও রকম ফাঁক রাখতে রাজি নন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit