মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভারত-পাকিস্তান ম্যাচের টিকেটের দাম কতো?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। নাসাউ কাউন্টির মাঠে ৩৪ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। যতো দিন এগোচ্ছে, তত টিকিটের দাম বাড়ছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল মেলবোর্নে। সেখানে প্রায় ৯৬ হাজার দর্শক মাঠে ছিলেন। এবার আসনসংখ্যা কম। ফলে চাহিদাও বেশি।

আইসিসি-র ওয়েবসাইটে সব ম্যাচের জন্য ছ’ধরনের টিকেট রয়েছে। ব্যতিক্রম ভারত-পাকিস্তান। সেই ম্যাচের জন্য রয়েছে তিন ধরনের টিকেট। সবচেয়ে বেশি যে টিকেটের দাম, সেটির দাম ১০ হাজার ডলার। তার পরের টিকেটের দাম ২৭৫০ ডলার। তার পরেরটা ২৫০০ ডলার, অর্থাৎ ২ লক্ষ ৮ হাজার ৫৮৫ টাকা।

আইপিএলের সাবেক কর্তা ললিত কিছু দিন আগে এই ম্যাচের টিকেটের দাম নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)।

ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকেট বিক্রি করে লাভ করার জন্য প্রতিযোগিতা করা হচ্ছে না।’যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকেটের দাম এক কোটি টাকা। 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit