বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দোষী সাব্যস্ত ট্রাম্প, যা বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পর্নস্টার স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। তবে এ রায়ের পর কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রতিনিধি হিসেবে বিবৃতি দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচার-প্রচারণা টিমের পরিচালক মাইকেল টেইলার এবং হোয়াইট হাউস মুখপাত্র ইয়ান স্যামস।

বিবৃতিতে তারা বলেন, নিউইয়র্কের আদালতে আজ আরও একবার প্রমাণিত হলো যে, কেউ-ই আইনের উর্ধ্বে নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের রায় নিয়ে সমর্থকদের উচ্ছ্বসিত হতে বারণ করেছেন জো বাইডেন। এর পরিবর্তে তিনি সমর্থকদের নির্বাচনের দিকে মনযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন জনগণকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসের (আমেরিকার প্রেসিডেন্ট কার্যালয়) রাখার আহ্বান জানিয়েছে জো বাইডেন। তিনি বলেন, কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই ট্রাম্পকে ওভাল অফিসের বাইরে রাখা সম্ভব।

ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। এছাড়া এ অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।  

বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই এসব অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ট্রাম্পের সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, কারাদণ্ড নয় তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।

গতকাল রায় ঘোষণার কিছু পরে হোয়াইট হাউসের কাউন্সিল কার্যালয়ের মুখপাত্র ইয়ান স্যামস বিবৃতিতে বলেন, আদালতের রায়কে সম্মান জানাচ্ছি। এর বেশি কিছু আর বলার নেই।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit