শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

আদিতমারীতে গাছের ডালে চাপা পড়ে যুবকের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে হেলে পড়া গাছের ডাল কাটতে গিয়ে সন্তোষ কুমার (৪৫) নামে এক যুবক গাছের ডালে চাপা পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে)দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা চাত্রারপাড় গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সন্তোষ কুমার ওই এলাকার প্রফুল্য কুমারের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এলাকায় হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় আসে। সেই ঝড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও গাছপালা উপড়ে পড়ে। ঝড়ে সন্তোষ কুমারের বাড়ির একটি গাছ হেলে পড়ে যায়। তার হেলে পড়া গাছটির ডাল কেটে পরিস্কার করতে গিয়ে গাছের মোটা একটি ডাল তার শরীরের উপরে পড়লে সেই ডালের চাপায় তিনি গুরুতর আহত হন । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম কাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে মেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা কেন। বিষয়টি দুঃখজনক’।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit