বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শাকিবের উদ্দেশে অপু : ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ…

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি ছিল গতকাল (২৮ মে)। ২৫টি কেক কেটে চলচ্চিত্রে নিজের রজতজয়ন্তী উৎযাপন করেছেন শাকিব খান। ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন নায়ক। এখনো তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী, পরিচালক, প্রযোজকসহ সতীর্থরা।

শাকিব খানকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি সাবেক স্ত্রী ও তার সবচেয়ে বেশি ছবির নায়িকা অপু বিশ্বাস। গতকাল শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু। তিনি লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ এরপর শাকিব খানকে উদ্দেশ করে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’

গতকাল বউ সাজের এই ছবিটিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। সব মিলিয়ে চলছে জল্পনা


অপু শুভেচ্ছা জানালেও শাকিবের বিশেষ দিনে কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলীকে।

এদিকে, শাকিবের বিশেষ দিনটি উপলক্ষে প্রকাশ্যে গতকালই প্রকাশিত হয়েছে পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমা ‘তুফান’-এর প্রথম গান। ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানটি নিয়ে অল্প সময়ের মধ্যেই চর্চা শুরু হয় অন্তর্জালে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit