মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

আইপিএল শেষে কোন দল পেল কত টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই অনেকে বলেন টাকার খেলা। আসলেও তো তাই। বিশ্বের প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মানেই টাকার ছড়াছড়ি। টিভি স্বত্ত্ব, ক্রিকেটারদের মূল্য, প্রাইজমানি, স্পন্সরশীপসহ সবকিছুতেই টাকার ঝনঝনানি যেন চলতেই থাকে। ফ্র্যাঞ্চাইজি লিগের টাকার এই ছড়াছড়িটা যে দিন দিন আরও বাড়ছে।

চলতি আইপিএলের আসরে আয়োজকরা খরচ করেছেন বিপুল অঙ্কের অর্থ। চলুন জানা যাক এবারের আইপিএলে প্রাইজমানি কেমন ছিল, কোন দল কত টাকা পেল, চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও তাদের ক্রিকেটাররাই বা কি পরিমাণ টাকা পেল। আইপিএলের এবারের আসরে অংশ নেওয়া দশ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিলো সাড়ে ৪৬ কোটি ভারতীয় রুপি। বাংলা টাকায় যেটা প্রায় ৬৫ কোটি ৬৮ লাখ টাকা।

চ্যাম্পিয়ন কলকাতা পেয়েছে ২০ কোটি রুপি। টাকার পরিমাণে যেটা ২৮ কোটি ২৫ লাখ টাকার মতো। এদিকে রানার্স-আপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। টাকায় যেটা ১৭ কোটি ৬৬ লাখ টাকা। আসরের তৃতীয় দল রাজস্থানের একাউন্টে ঢুকেছে ৭ কোটি রুপি বা ৯ কোটি ৮৮ লাখ টাকা। চতুর্থ হওয়া বেঙ্গালুরু পেয়েছে ৬ কোটি রুপি বা প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

বল হাতে ১৭ উইকেট আর ব্যাট হাতে ৪৮৮ রান করে দলের শিরোপা জয়ে এবার বড় ভূমিকা পালন করেছেন সুনীল নারাইন। হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। এছাড়াও জিতেছেন আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ারের খেতাব। দুটোর জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ রুপি পেয়েছেন নারাইন। যা সবমিলিয়ে প্রায় ২৮ লাখ ২৫ হাজার টাকা। সর্বোচ্চ ৭৪১ রান করা বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জেতার সুবাদে পেয়েছেন ১০ লাখ রুপি বা ১৪ লাখ ১২ হাজার টাকা। বল হাতে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে পাঞ্জাবের হার্শাল প্যাটেলও পেয়েছেন কোহলির সমান ১৪ লাখ ১২ হাজার টাকা।

আসরের সর্বোচ্চ ৪২ ছক্কার জন্য অভিষেক শর্মাও পেয়েছেন কোহলি-হার্শালদের সমান অ্যামাউন্ট। সর্বোচ্চ ৬৪ চারের জন্য ট্র্যাভিস হেডও পেয়েছেন সমান অংকের রুপি। সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন তাদেরই টিমমেট নিতিশ কুমার রেড্ডি। তাদের দল সানরাইজার্স হায়দরাবাদও দশ লাখ রুপি পেয়েছে ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডের জন্য। বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অব দ্য সিজন জিতেছে তাদের ভেন্যু রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এতে তারা জিতেছে ৫০ লাখ রুপি। 

এছাড়া ১০ লাখ রুপি পেয়েছেন কলকাতার রামানদ্বীপ সিং। উপলক্ষতা হচ্ছে আসরের সেরা ক্যাচ। সুপার স্ট্রাইকার অব দ্যা সিজনের জন্য ১০ লাখ রুপি পেয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। ফাইনালে ম্যাচসেরা হয়ে মিচেল স্টার্ক পেয়েছেন ৫ লাখ রুপি। মানে ৭ লাখ ৬১ হাজার টাকা। সঙ্গে আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য পেয়েছেন এক লাখ রুপি। এছাড়াও ফাইনালের অন্যান্য অ্যাওয়ার্ডগুলোর এমাউন্টও ছিল সর্বনিম্ন এক লাখ রুপি করে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit