শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড বীরত্বের স্মারক: সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই কার্ড বিতরণ করে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, এই কার্ড হারাবেন না। এটি আপনাদের বীরত্বের একটি স্মারক। হয়তো আপনি থাকবেন না। আপনার কার্ডটি থেকে যাবে।

তিনি বলেন, দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যে চেতনার মূল্যবোধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, তা ধারণ করেই নির্বাচনের মাধ্যমে আর্থিক উন্নয়নে বিশ্বের দরবারে যাতে দাঁড়াতে পারি। মুক্তিযুদ্ধের ঝান্ডা যেন প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয়। এ সময় স্মার্ড কার্ড পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে কয়েকজন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে বীরমুক্তিযোদ্ধা সায়মা খান বলেন, কৃতজ্ঞতা জানাই সিইসিসহ নির্বাচন কমিশনকে। পরিবারের সবাই আমরা জীবন বাজি রেখে দেশ মুক্ত করতে গিয়েছিলাম। আমি গর্বিত, মুক্তিযোদ্ধাদের সম্মান জীবিত অবস্থায় দেখে গেলাম।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার অনেক কাজ করেছে। এই সরকারের অধীনেই নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধাদের এই কার্ড দিয়েছে। তারা (মুক্তিযোদ্ধা) শুধু সম্মানটুকু পেতে চায়। এটাই তাদের দাবি, বেশি না।

প্রায় দুই বছর পর আবারও বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ বিশেষ স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বিশেষ এই স্মার্ট কার্ডের চিপের নিচ দিয়ে লেখা থাকবে ‘বীর মুক্তিযোদ্ধা’। স্মার্ট এনআইডি কার্ডে তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। কমিশনের সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন- নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit