শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৌলতপুরের বিজয় হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বিজয় হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে লোকগীতি ক-শাখার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। বিজয় হোসেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী। খুশি ও আনন্দের খবরটি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. ওবায়দুল্লাহ কে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি বিজয় হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন। গত ২১ মে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনাতয়নে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় লাকগীতি ক-শাখায় বিজয় হোসেন প্রথম স্থান অধিকার করে। একই প্রতিযোগিতায় সে ২০২৩ সালেও তৃতীয় স্থান অধিকার করেছিল। এছাড়াও সে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় বিজয় হোসেন উপজেলা পর্যায়ে দৌলতপুর, জেলা পর্যায়ে কুষ্টিয়া ও বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগে শ্রেষ্ঠ হয়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৪,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit