বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কাল আসছে তৌসিফ-তিশার ‘বরযাত্রী’!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : আজকাল শোবিজ তারকারা কাজের চেয়ে নাকি ব্যক্তিগত কারণেই বেশি চর্চিত! তাই বলে শিরোনাম পড়ে ভাবার কিছু নেই যে, ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব আর তানজিন তিশার মধ্যে আবার ব্যক্তিগত কোন সম্পর্ক তৈরী হয়েছে। 

তৌসিফ মাহবুব হ্যাপিলি ম্যারিড। আর তানজিন তিশা সিঙ্গেল লাইফ উপভোগ করছেন। এখন তিনি কাজে খুব মনোযোগী। এই দুই তারকা এবার আসছেন বর্তমান সময়ের গল্প নিয়ে। এ সময়কার সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বরযাত্রী’, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এটি নির্মাণ করেছেন সুমন ধর।

জানা গেছে, মাস কয়েক আগে নারায়ণগঞ্জের মনোরম লোকেশন ও রাজধানী ঢাকার আশে পাশে নাটকটির দৃশ্যায়ন হয়। গল্পের সঙ্গে সামঞ্জস্যতা রাখতে আয়োজনে কমতি রাখেননি নির্মাতা। নাটকটির একটি দৃশ্যে তৌসিফ-তিশাকে পারফর্ম করতে দেখা যাবে বলেও জানা গেছে।

 ‘বরযাত্রী’ নাটকে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা


কেএস ফিল্মস এর কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান জানান, আগামীকাল ২৩ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নাটকটি কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

সুমন ধরের গল্প, চিত্রনাট্যে নাটকটিতে তৌসিফ মাহবুব-তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পি সরকার অপু, এস এন জনি, সুব্রত চক্রবর্তী ও মিলি মুন্সি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit