রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর বটগাছটি ঝুঁকিপূর্ণ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৯৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে বটগাছটি ঝুঁকিপূর্ণ। যেকোন মুহুর্তে প্রাকৃতিক দূর্যোগে ঘটতে পারে দূর্ঘটনা। স্বাধীনতার পর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূল গেটের সামনে একটি বিশাল আকৃতির বটগাছ রয়েছে। বটগাছটির বড় বড় ডালের ভিতর দিয়ে ৩৩ কেভি বিদ্যুতের তার রয়েছে।

এছাড়া বটগাছটি বিশাল আকৃতির হওয়ায় প্রাকৃতিক দূর্যোগে ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। গেটের ভিতরে দেওয়াল সংলগ্ন স্থানে কোভিড-১৯ সময়কালে প্রায় সাড়ে ৩লক্ষ টাকা ব্যয়ে একটি শেড নির্মাণ করা হয়েছে। সেখানে এখন কোন কার্যক্রম চলেনা। সেখানে সাধারণ জনগণ বিশ্রাম নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সেটি এখন ব্যবহার করা হচ্ছেনা। ঐ বটগাছটির নিচেই শেডটি নির্মাণ করা হয়েছে।

বর্তমান প্রাকৃতিক দূর্যোগ ঘটলে বটগাছের ডালগুলি ভেঙ্গে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটটি ও শেডটি নষ্ট হয়ে যেতে পারে। এমনকি দূর্যোগের সময় শেডের ঘরে রোগীদের আসা লোকজন ও বিশ্রাম নেওয়া মানুষজন দূর্ঘটনায় পতিত হতে পারে। এ কারণে এই বটগাছটি যদিও ছায়া দিচ্ছে তারপরও সেটি এখন ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনসাধারণ নেক দৃষ্টি কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit