আন্তর্জাতিক ডেস্ক : গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাগোষ্ঠী হামাস। এতে ১২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।
জাবালিয়ায় ইসরাইল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এ সময় ইসরাইলি মারকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে ১২ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত সাত মাসে গাজাজুড়ে ইসরাইলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৪:৫৪