ডেস্ক নিউজ : সম্প্রতি আমেরিকান র্যাপার কার্ডি বি’র সঙ্গে একটি গান গেয়েছেন শাকিরা। ‘পুন্টেরিয়া’ নামের গানটি কোপা আমেরিকার থিম সং হিসেবে বিবেচিত হবে। মার্চ মাসে এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিরা নিজেই জানান কোপা আমেরিকার থিম সং হিসেবে ‘পুন্টেরিয়া’ নামক গানটি বেছে নেয়া হয়েছে। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ এর অ্যালবাম থেকে এই গানটি বেছে নেয়া হয়েছে।
আগামী এক মাস এই গানটি সকলের মুখে মুখে শোনা যাবে। আগামী ২০ জুন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৪:৫০