শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

নিজ উদ্যোগে কান উৎসবে ভাবনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : ‘কান চলচ্চিত্র উৎসব’ বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কান-এ প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই উৎসবের ৭৭তম আসর। 

তবে এরই মধ্যে কানসৈকতে হাজির হয়েছেন আশনা হাবিব ভাবনা। কোনো ছবি নিয়ে নয়, ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী সেখানে হাজির হয়েছেন নিজ উদ্যোগে। ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত। তবে অভিনেত্রী হিসেবে এখানে যে আসতে পেরেছি এটা অনেক আনন্দের।

তিনি বলেন, আমার এ আসার পেছনে কাউকে ধন্যবাদ দিতে হবে না। এ কারণে আমি গর্বিত। আবেদন করার পর সব কাগজপত্র দেখে আমাকে দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ভাবনা আরও বলেন, এখানে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক-প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। সারা দুনিয়ার চলচ্চিত্র বাজার কত বড় তার একটা ধারণা হচ্ছে আমার। আমার অভিনয় করার স্পৃহাটা আরও বাড়ছে।

এর আগে বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’প্রথমবারের মতো কান উৎসবে কিয়ারা

মা-বাবা ও একমাত্র ছোট বোন নিয়ে এখন ঢাকার ধানমন্ডিতে থাকলেও একটা সময় ভাবনার কেটেছে পুরান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি ছোটবেলায় মা–বাবা তাকে ভর্তি করিয়ে দেন নাচের স্কুলে। নাচের শিল্পী হিসেবে ভাবনার রয়েছে জাতীয় পুরস্কারও। মায়ের ইচ্ছা ছিল, মেয়ে গানেও পরিচিতি পাক। কিন্তু ভাবনা সবচেয়ে বেশি পরিচিতি পান অভিনয়ে। ছোটপর্দার পাশাপাশি একটা সময় বড়পর্দায়ও অভিনয় শুরু করেন। এখন অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও কাজ করছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit