সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

খারকিভে কৌশলগত সাফল্য অর্জন করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে শহর ও গ্রামগুলোতে সোমবার (১৩ ) হামলা জোরদার করেছে রাশিয়া।

ইউক্রেন সীমান্তে আকস্মিক ব্যাপক স্থল আক্রমণ শুরুর কয়েকদিন পর রাশিয়া এই অভিযান শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। গত কয়েক দিনের হামলা হাজার হাজার মানুষকে সীমান্ত এলাকা থেকে সরে যেতে বাধ্য করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করেছে, রাশিয়া কৌশলগত সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, রাশিয়া গত শুক্রবার স্থল হামলা শুরু করে। এতে প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, তারা সেখানে শক্তিবৃদ্ধি করেছে এবং তার বাহিনী পাল্টা আক্রমণ চালাচ্ছে।

এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের কী করতে হবে সেটা খুব পরিষ্কার, তা হলো রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণের প্রচেষ্টাকে ব্যর্থ করা।’

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লিপটসি এবং ভোভচানস্ক শহরসহ আশপাশের সীমান্তের গ্রামগুলোতে তাদের সেনারা কৌশলগত অবস্থান জোরদার করেছে এবং সেখানে ইউক্রেনীয় সেনারা চাপের মুখে পড়েছে।’

ছেলেকে নিয়ে লিপটসি থেকে পালিয়ে আসা ৭৪ বছর বয়সি কাতেরিনা স্টেপানোভা এএফপিকে বলেছেন,তাদের আসার পথে রাস্তায় বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে।

লিপটসিতে ইউক্রেনের সামরিক প্রশাসনের উপপ্রধান সের্গি ক্রাইভেচেনকো এএফপিকে বলেছেন, গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে এবং নির্বিচারে গুলি চালাচ্ছে রাশিয়া বাহিনী।

লিপটসিতে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার পর বিশ্রামরত ইউক্রেনীয় এক সেনা সদস্য বলেন, ‘বিমান থেকে বৃষ্টির মতো বোমা পড়ছে।’

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান অলেক্সান্ডার লিটভিনেনকো বলেছেন, মস্কো খারকিভ অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে।

অন্যদিকে হোয়াইট হাউস সোমবার বলেছে, রাশিয়ার আকস্মিক তীব্র আক্রমণ মোকাবিলায় তারা জরুরি ভিত্তিতে ইউক্রেনের কাছে অস্ত্র পৌঁছাতে সবকিছু করছে।

যুক্তরাষ্ট্র বলেছে, ‘আমরা নিজেরা এবং আমাদের মিত্র উভয়েই মানবিকভাবে সম্ভব সবকিছু করছি।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিনে একটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করা হবে।’

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫,৭৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজ আমরা প্রায় ১,৬০০ স্থানীয় বাসিন্দাদের বের করার পরিকল্পনা করছি।’ তিনি বলেন, সীমান্তের কাছের বাড়িগুলো থেকে ১১৩ শিশুকে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া দরকার।’

জেনারেল স্টাফ বলেছেন, খারকিভ অঞ্চলে সোমবার রাশিয়া ১১টি স্থল হামলা এবং আটটি বিমান হামলা চালায়।

সিনেগুবভ আরও বলেন, রাশিয়া ৩০টিরও বেশি শহর ও গ্রামে হামলা চালিয়েছে।

পাশাপাশি, পশ্চিম রাশিয়ার ওপর ড্রোন হামলা শুরু করেছে ইউক্রেন। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, বেলগোরোড সীমান্ত অঞ্চলে একটি তেল টার্মিনালে এবং একটি লিপেটস্ক অঞ্চলে বৈদ্যুতিক সাবস্টেশনে আঘাত হেনেছে কিয়েভের ড্রোন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit