বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

নির্বাচনে সুবিধা পেতে চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপ বাইডেনের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে ইলেকট্রিক গাড়িসহ চীনের একাধিক পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৪ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের ইলেকট্রিক গাড়ি, কম্পিউটার চিপস ও মেডিকেল পণ্যসহ গুরুত্বপূর্ণ খনিজ উপকরণ আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করেছে বাইডেন প্রশাসন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের জনপ্রিয়তা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপ নিয়েছেন। কর্মকর্তারা এই ঘোষণা দেওয়ার সময় সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতিরও সমালোচনা করেন।

চীনকে ‘প্রযুক্তির আদানপ্রদান, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও উদ্ভাবনের’ ক্ষেত্রে বাণিজ্য বৈষম্য দূর করতে বাধ্য করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

এর আগে, ট্রাম্প প্রশাসনের সময় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক রেষারেষির অংশ হিসেবে ৩০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বসান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ১ হাজার ৮০০ কোটি ডলার মূল্যমানের পণ্যে বাড়তে যাচ্ছে শুল্ক।

মার্কিন পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ২০২৩ সালে চীন থেকে ৪২৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। আর দেশটি চীনে ১৪৮ বিলিয়ন ডলার রফতানি করেছে।

হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক অ্যাডভাইজার লেল ব্রেইনার্ড বলেন, চীন কম দামে পণ্য রফতানি করে বিশ্ববাজারে নিজেদের প্রভাব বজায় রাখছে। যা অন্যায় ও অন্যায্য।

নতুন শুল্ক আরোপের বিষয়ে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার লঙ্ঘন করে একপাক্ষিক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের প্রতি নিন্দা জানাচ্ছে।

বেইজিংয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, চীন ‘তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সব ধরনের উপযুক্ত ব্যবস্থা নিবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit