বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বন্যার কারণে চিলি সফর স্থগিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা দেশে ভয়াবহ বন্যার কারণে চিলিতে তার রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে সোমবার বলা হয়েছে, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কারণে আগামী ১৭ ও ১৮ মে প্রেসিডেন্টের চিলি সফর হচ্ছে না।

চলতি মাসের প্রথম থেকে দেশটির রিও গ্রান্ডি ডো সুলে প্রবল বর্ষণের ফলে নদীর পানি উপছে পড়ে শহর ভাসিয়ে দেয়। রাজ্যের রাজধানী পোর্টো আলেগ্রির অংশ বিশেষসহ কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ২০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

সরকারি হিসেবে বলা হয়েছে, বন্যার ফলে এখনও ১২৭ জন নিখোঁজ রয়েছে।

নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নদীর পানি আবারও উপচে পড়ছে এবং পুনরায় ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

রাজ্য গভর্ণর এডুয়ার্ডো লেইট এক্সে লিখেছেন, ‘পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit