বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ঈদের তিন সিনেমার নায়িকা বুবলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত নানা বিষয়ে আলোচনায় থাকলেও নিয়মিত কাজটা ঠিক রাখছেন চিত্রনায়িকা বুবলী। গেল ঈদে তার দু’টি সিনেমা মুক্তি পায়। এরমধ্যে ‘দেয়ালের দেশ’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। এ ছবিতে তার নায়ক ছিলেন শরিফুল রাজ। অন্যদিকে ‘মায়া’ সিনেমায় তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান। নায়িকাদের মধ্যে বুবলীরই দু’টি সিনেমা মুক্তি পেয়েছিল রোজার ঈদে। সেই ধারাবাহিকতা আসছে কোরবানির ঈদেও অক্ষুণ্ন থাকছে। এই ঈদেও তিন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বুবলী। 

তিনি ঈদুল আজহায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদকে নিয়ে।  ‘জংলি’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন এম রহিম। এরইমধ্যে সিনেমায় সিয়ামের জংলি লুক বেশ নজর কেড়েছে। এর আগে, সিয়াম ও বুবলীকে দেখা গেছে ‘টান’ নামক ওয়েব ফিল্মে। বেশ প্রশংসিত ছিল সেটি। এবার নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা ‘জংলি’ সিনেমায়। জানা গেছে, বেশ ভিন্ন লুকে এ সিনেমায় দেখা যাবে বুবলীকে। এ ছবির বাইরেও কোরবানির ঈদে ‘পুলসিরাত’ নামক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে তার নায়ক জিয়াউল রোশান।

অন্যদিকে এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাটিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে, যার নায়িকা বুবলী। ঈদে তিন সিনেমা নিয়ে বুবলী বলেন, গত ঈদে আমার অভিনীত দু’টি সিনেমা মুক্তি পায়। ছবি দু’টি থেকে বেশ ভালো সাড়া মিলেছে। আসছে ঈদেও আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা আসলেই বেশ ভালো লাগার ব্যাপার। কারণ ঈদ হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময়ই দর্শকদের সব থেকে বেশি আগ্রহ থাকে সিনেমা নিয়ে। তাই এ সময় ছবি মুক্তি পাওয়াটাও অন্যরকম ব্যাপার। এবারের তিনটি সিনেমাই তিন রকমের। আমার চরিত্রও একদম আলাদা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।  

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit