বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট ২৬ মে 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনের এ তারিখের কথা উল্লেখ করা হয়। একই চিঠিতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ওই নির্বাচনের রিটানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, ২৮ এপ্রিল অনুষ্ঠিত কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয় জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান যে ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। দুপুর একটার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নয়দিন পর মঙ্গলবার কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করা হয়। নির্বাচন কমিশনের সহকারি সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ০৯ মে এর মধ্য অমিত কুমারকে পুরাতন কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল মুন্সীগঞ্জ সদর উপজেলায় যোগ দিতে বলা হয়। একই চিঠিতে মুন্সীগঞ্জ সদরের নির্বাচন কর্মকর্তাকে কসবায় যোগ দিতে বলা হয়।

 

 

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit