বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

বাংলা সিনেমায় মুগ্ধ অনুপম খের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  বাংলা সিনেমায় মুগ্ধ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নিয়মিত দর্শক না হয়েও ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’ দেখে বেশ অভিভূত তিনি। কলকাতায় বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এই অভিনেতা প্রকাশ্যে জানালেন নিজের অনুভূতি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তনভী দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন অনুপম খের। সেই সময়েই খবর পান একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’।

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ঋতুপর্ণা কেমন কাজ করলেন, তা জানার কৌতূহল ছিল তার। কিছুক্ষণ ছবিটি দেখার পর তিনি বলেন, ‘মিনিট পনেরো ছবিটা দেখলাম। নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ। আমার কিন্তু দেখতে ভালোই লাগছিল। বাংলায় ভালো ভালো কাজ হয়।’ অনুপম খের আরও বলেন, ‘বাংলা ছবির প্রিমিয়ার, হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির আনন্দ উদ্‌যাপন হয়। এদিকে, অনুপমের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ইতোমধ্যেই বিতর্কের শীর্ষে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কৌশলে তা এড়িয়ে যান।

হেসে বলেন, ‘ছবি, বিতর্ক এসব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে ‘গান্ধীজি’র চরিত্রে দেখবেন। এদিকে টালিউডে অনুপম খেরকে দেখতে পাওয়া যাবে কি না এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, কেন যাবে না? আপনারা আমার হয়ে প্রযোজকদের একটু বলুন। ভালো চরিত্র পেলে আমি এককথায় রাজি অভিনয়ের জন্য।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit