বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ডাকসুতে শিবিরের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View
ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে রিটটি করা হয়।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিটটি দায়ের করেন।

রিটের শুনানি আগামী মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। এদিন রিটের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া শুনানি করবেন।

রিট আবেদনে বলা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন? এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন এবারের ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয়ে করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit