বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভে বন্দুকধারীর শহরে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি।স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে অজ্ঞাত একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় পালিয়ে যায় হামলাকারী। তাকে ধরতে দেশজুড়ে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে কর্মকর্তারা এখনো নিশ্চিত করেননি যে এ হত্যাকাণ্ড সরাসরি রাশিয়ার চলমান যুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা।

রয়টার্সের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।

এছাড়া ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ছিলেন। তিনি এ দায়িত্ব পালনের সময় রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়।

তার এই নিহতের ঘটনার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি লিখেন, ‘লভিভে অঞ্চলে ভয়াবহ এক হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। হত্যাকারীকে ধরতে ও তদন্তে সব ধরনের শক্তি-সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে।’

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন, ‘দেশ যুদ্ধাবস্থায় রয়েছে, আর আমরা দেখছি, নিরাপদ জায়গা এখন আর কোথাও নেই। হত্যাকারীকে খুঁজে বের করা এবং ঘটনার প্রকৃত কারণ জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

দেশটির শীর্ষ পর্যায়ের এই ব্যক্তির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে সকল রাজনৈতিক অঙ্গন থেকে শোকবার্তা আসছে। সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, ‘এটি কেবল পারুবিয়ের ওপর নয়, বরং ইউক্রেনের হৃদয়ের ওপর গুলি চালানো হয়েছে। তিনি ছিলেন মহান মানুষ, প্রকৃত বন্ধু। এছাড়া তিনি আমাদের সেনাবাহিনী গঠনে অমূল্য অবদান রেখেছেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে পারুবিকে “দেশপ্রেমিক ও প্রকৃত রাষ্ট্রনায়ক” হিসেবে আখ্যা দেন। এছাড়া প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো এ হত্যাকাণ্ডকে দেশের জন্য “গভীর ক্ষতি” উল্লেখ করে দ্রুত তদন্তের আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনী এখনো হত্যাকারীর পরিচয় কিংবা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit