শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

৩০ বছরে সবচেয়ে উত্তপ্ত দিন দেখল খুলনাবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ :  অতি তীব্র তাপদাহে পুড়ছে খুলনা। অঞ্চলটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে প্রতিদিন। অতীতে এত দীর্ঘ সময় ধরে এমন তাপমাত্রার রেকর্ড নেই। ভোরের নরম আলোকচ্ছটা চোখের নিমেষেই মিলিয়ে তেজ দীপ্ত সূর্যের আলোয় মিশে যাচ্ছে। প্রখর রোদকে সঙ্গী করে যে সকাল শুরু হচ্ছে, তা দুপুর নাগাদ অসহনীয় হয়ে উঠছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকছে বিকেল পর্যন্ত।

বুধবার (১ মে) খুলনার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত ৩০ বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি। অসহনীয় উত্তাপে পরিবেশ-প্রাণী নাকাল অবস্থায় রয়েছে। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার (২৯ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন থেকেই দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেকে আবার চোখেমুখে ঠাণ্ডা পানি দিতে দেখা যায়।

পেটের টানে তীব্র রোদ উপেক্ষা করেই রিকশা চালকরা আয়ের চেষ্টা করছেন। তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষ। তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit