শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বোচাগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেফতার-১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৭০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ থানা পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ ৬০/৬৫ জন অজ্ঞাত অভিযুক্ত করে এস আই হাসিনুর রহমান মামলা দায়ের করেছে। থানা পুলিশ উক্ত মামলায় ১০ জনকে গ্রেফতার করে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করেছে।অভিযুক্তরা হলেন, চয়ন চন্দ্র রায়(২৫) মিঠুন চন্দ্র রায়(২৭) অনিক রায় (২০) লিখন রায়(৩০) আপন রায়(২৫) বিলাশ চন্দ্র রায়(৬০) রাজ কুমার(৫৬) জগদীশ রায়(২৬) পংকজ রায়(৩০) মংলু রায়(৪৫) সুর্য রায়(২০) মহেশ রায়(২১)। এছাড়াও অজ্ঞাত ৬০/৬৫ জন। একজন ছাড়া সকল অভিযুক্তদের বাড়ী বোচাগঞ্জ উপজেলায়।

১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ ও ৩৪ ধারা মতে গ্রেফতার দেখিয়ে গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে প্রেরণ করে বোচাগঞ্জ থানা পুলিশ।উল্লেখ্য গত ২৯ এপ্রিল সোমবার সকাল আনুমিক ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের স্কুল শিক্ষিকা পাশ^বর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক্টরের হেলপার তাকে অশ্লীলভাষায় কথা বলে উক্তত্য করে। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর ট্রাক্টরের মালিক পাশ^বর্তী কাহারোল থানার চামদুয়ারি গ্রামের মোঃ জিয়ারুল ইসলামকে মোবাইলে ফোন করে ইশানিয়া এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে আনা হয়। সেখানে তাকে আটকে রেখে ঐ শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাথারি মারধোর করে।

বোচাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইতে উত্তেজিত জনতা পুলিশের উপর হয়ে পুলিশ ভ্যান ভাংচুর করে ও ড্রাইভার মোঃ মোস্তাছিন আলম তুহিনকে গাড়ী সহ পাশ^বর্তী পুকুরে ফেলে দেয় এতে পুলিশ এর ড্রাইভার ও ট্রাক্টর মালিক জিয়ারুল গুরুত্বর আহত হয়। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাছিনকে দিনাজপুরে প্রেরণ করে। উক্ত ঘটনায় ঐদিন রাতেই বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় । মামলা নং-০৯৯/২৮ ইং ২৯/০৪/২৪।

এদিকে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনার দিন রাতেই ইশানিয়া ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন তালিকাভুক্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। বর্তমানে উক্ত ঘটনায় ইশানিয়া সহ আশপাশের গ্রামে গ্রেফতার আতংক বিরাজ করছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল জানান, কোন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ হয়রানী করবে না। তবে যারা ঘটনার সাথে জড়িত তদন্ত ও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
ছবির ক্যাপশনঃ বোচাগঞ্জের ইশানিয়া গ্রামে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় আটককৃত আসামীগনকে গতকাল দিনাজপুর জেলা হাজতে প্রেরন করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit