বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের একহাত নিলেন কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০১ রান তাড়া করতে নেমে ৪৪ বলে ৭০ রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। তার ইনিংসে ৬ চারের সঙ্গে ছিল ৩ ছক্কার মার। দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

গুজরাটের বিপক্ষে ম্যাচে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। চলতি আসরে ১০ ইনিংস ব্যাট করে ১ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে ১৪৭.৪৯ স্ট্রাইক রেটে ৭১.৪২ গড়ে এ রান করেছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের ১৭ আসরে সপ্তম বারের মতো ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। রোববার ম্যাচ শেষে ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক প্রশ্ন করেন, ‘১৭ আসরে সপ্তমবার ৫০০ রান, বাকি ১০ আসরে ৪০০ রানের বেশি… আপনি কি এসব সংখ্যায় কখনও তাকিয়ে দেখেন?’
 
জবাব দিতে গিয়ে স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের একহাত নেন কোহলি। তিনি বলেন, ‘সত্যি বলতে, নাহ (তাকিয়ে দেখি না)…যারা আমার স্ট্রাইক রেট ও স্পিন ভালো খেলি না বলে কথা বলে, তারা এসব নিয়ে কথা বলতেই ভালোবাসে। তবে আমার জন্য ব্যাপারটি হলো শুধু দলের জন্য ম্যাচ জেতা। ১৫ বছর ধরে যে কাজটা করে আসছি, নিশ্চয়ই সেটার পেছনে কারণ আছে… দিনের পর দিন এটা করছেন, দলকে জেতাচ্ছেন।’

এদিকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলির পেছনে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৪৯.৪৯ স্ট্রাইক রেটে তার রান ৪৪৭। ১০ ইনিংসে ২ ফিফটিতে ১৩৫.৭১ স্ট্রাইক রেটে ৪১৮ রান করে তার পেছনে আছেন সাই সুদর্শন। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit