রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

যুবরাজের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে চার সেমিফাইনালিস্ট বেছে নেন যুবরাজ।অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে শিরোপার মুকুট মাথায় পরে তারা। যুবরাজের চার সেমিফাইনালিস্টের তালিকায় এই দুদল আছে। ভারত বাদে আরেকটি দল হলো অস্ট্রেলিয়া। যদিও অজিরা ২০২২ সালের আসরে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে।

গত বিশ্বকাপ হয়েছিল ১৬ দলের অংশগ্রহণে। এবার দলসংখ্যা চারটি বেড়েছে। বিশ্বকাপের টিকিট পাওয়া ২০টি দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া ও উগান্ডা।

প্রসঙ্গত, ১ জুন থেকে যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজের ১০টি ভেন্যুতে চলবে এবারের আসর। ভেন্যুগুলো হলো- ভিভ রিচার্ড স্টেডিয়াম, কেনিংস্টন ওভাল, উইন্ডসর পার্ক, প্রভিডেন্স স্টেডিয়াম, ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, আরনস ভ্যালে স্টেডিয়াম, ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, গ্রান্ড প্রেইরি স্টেডিয়াম, সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও এসেনহাওয়ার স্টেডিয়াম।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit