শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি জন্য দোয়া ও ইসতিসকার নামাজ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) বেলা দুইটার দিকে আখাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী সদর ঈদগাঁ ময়দানে খোলা আকাশের নিচে প্রচণ্ড গরম উপেক্ষা করে এ নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লিরা। নামাজে ইমামতি করেন মুফতি ইয়াকুব হাসান,খতিব মসজিদ পাড়া সদর কেন্দ্রীয় মসজিদ।

সালাতুল ইসতিসকা আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে দুই হাত তুলে দোয়া প্রার্থনা করেন শান্তিকামী মুসল্লিরা। নানা বয়সি মানুষ নামাজের জন্য মাঠে হাজির হয়েছে। ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করে সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

মুফতি ইয়াকুব হাসান বলেন, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদাপদ, দুঃখকষ্ট, বালামুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি অন্যতম। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন।’ তাই বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় শেষে মোনাজাত করেছি। মসজিদ পাড়া স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, কুরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। এ আলোকেই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit