শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

চৌগাছায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার সেলাইন বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তীব্র তাপদাহে শ্রমজীবী, খেটে খাওয়া পথচারী তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার সেলাইন বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের মোড়ে মোড়ে তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তখন তীব্র রোদে পুড়ে শ্রমজীবি মানুষ তার জীবিকা নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য এ ঠান্ডা পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয়।

পানি ও খাবার সেলাইন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। একটু স্বস্তি দেওয়ার জন্য চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ৫০০ জন শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার সেলাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শাহিন কবির,জগদীশপুর ইউনিয়ন সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি শহিদুল ইসলাম,রশীদুল ইসলাম, রাকিব হোসেন,শাহরিয়ার নাফিস,দীপ্ত বিশ্বাস, আছির উদ্দিন,মাসুদ রানা,মোনায়েম হোসেন,শাকিল হোসেন,রনি, নাসিম রেজা, অপু খাঁন সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি বখতিয়ার হোসেন বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে আমরা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছি। দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit