মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় ছিনতাই কবলে মৃত নারীর ভাই ছিনতাইয়ের শিকার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় মৃত ববিতা বেগমের মামাত ভাই ওয়ালটন কোম্পানির ডেলিভারি কাজে নিয়োজিত  গাড়ির চালক ও তার সহযোগী ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার দুপুরে ভুক্তভোগীর কাছ থেকে  এবিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আশুলিয়ার নবীনগর ডিওএইচএস সংলগ্ন মহাসড়কে এঘটনা ঘটে। 
এসময়ে গাড়ি চালককে চাকু দিয়ে গুরুতর জখম করে মোবাইল ও টাকা ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তার সহযোগী রাসেল আকন্দ তাকে উদ্ধার করে আশুলিয়ার হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতের নাম মোঃ পারভেজ সরকার। সে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল উত্তর গাজিরচট এলাকার শাজাহান সরকারের ছেলে। পারভেজ ও রাসেল তারা আশুলিয়ার চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানায় চাকরি করেন।
ভুক্তভোগী জানান, এর আগে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পলাশবাড়ী এলাকায় আমার ফুফাতো বোন ববিতা বেগম ছিনতাইয়ের কবলে পড়ে মারা যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আমি ছিনাতাইয়ের শিকার হই। বৃহস্পতিবার আমি ও আমার সহযোগি ওয়ালটন কোম্পানির ডেলিভারি কাজে বরিশালে যাই। সেখান থেকে কারখানায় ফেরার পথে ওইদিন রাতে নবীনগর ডিওএইচএস এর সামনে ইউটার্ন পর্যন্ত আসি। তখন আমার গাড়ীর পিছনে ও সামনে জ্যাম ছিলো। এ অবস্থায় আমার প্রস্রাবের বেগ পায়। আমি প্রস্রাব করার জন্য আমার গাড়ির গতি স্লো করে বামের দিকে অগ্রসর হই। তখন দুইজন লোক এসে আমাকে বলে আপনার গাড়ি কোন জায়গার।
প্রতিত্তোরে আমি বলি একথা কেন জানতে চাচ্ছেন বলার সাথে সাথে আমার সহযোগীকে গাড়ি থেকে নামিয়ে চাকুর ভয় দেখায়। এবং বলে তোরা ডেলিভারি ম্যান, তোদের কাছে টাকার বান্ডিল আছে, তাড়াতাড়ি বান্ডিলগুলো দিয়ে দেয়। আমাদের কাছে টাকার কোন বান্ডিল নাই এই কথা বলার সাথে সাথেই আমাকে চাকু দিয়ে আমার বাম পা ও হাতে পাড় মারে। এতে আমি গুরুতর জখম হই। আমার ও সহযোগীর কাছে থাকা নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমার সহযোগী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মামলার প্রস্তুুতি নিচ্ছি যাতে করে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে জানতে আশুলিয়া থানার ওসি অপারেশন নির্মল কুমার দাশকে ফোন করা হলে তিনি বলেন, আমি এবিষয়ে কিছুই জানি না, আমাদের কাছে কেউ আসে নাই, আসলে ঘটনা কি ঘটেছে আগে বিষয়টা জানি বা আমাদের কোন এসআই  ঘটনাস্থলে গিয়েছিলো, তাকে ফোন দিন। উল্লেখ্যঃ এরআগে গত ১৫ই এপ্রিল সন্তানদের সঙ্গে নিয়ে ববিতা বেগম নামের এক নারী রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে বাসায় ফেরার সময় আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের পল্লিবিদ্যুৎ ও বাইপাইলের মাঝামাঝি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর জখম হন। পরে ২৩ই এপ্রিল রাত পৌনে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit