শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার কুমারখালীতে ইসতিসকার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে দ্বিতীয় দিনের মতো নামাজে বসেন এলাকার মুসল্লিরা।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের কয়েক শ’ মানুষ অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বল্লভপুর জিকে জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রবিউল ইসলাম। বুধবারও একই স্থানে সকাল ৯টায় বৃষ্টির জন্য তৃতীয় দিনের এই নামাজ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এমন আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বল্লভপুর গ্রামের কৃষক মো. সোহরাব উদ্দিন (৬৮) জানান, পানির জন্য মানুষ, পশু-পাখি সবারই হাহাকার চলছে। দীর্ঘদিন বৃষ্টি হয় না। মাঠে ফসলাদি হচ্ছে না। এই জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেছি। রহমতের বৃষ্টির জন্য অনেক কাঁদাকাটি করেছি। তার ভাষ্য, অনেক আগে থেকেই খড়িলার বিলে এ নামাজ হয়ে আসছে। 

বল্লভপুর জিকে জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রবিউল ইসলাম জানান, ইসতিসকার নামাজ তিন দিন আদায় করা সুন্নত। সেজন্য বুধবারও একই স্থানে তৃতীয় দিনের মতো নামাজ শেষে আখেরি মোনাজাত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit