সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি: শরিফুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : একসময় তাকে আদর্শ মেনেই বেড়ে ওঠা শরিফুল ইসলামের। এখন মোস্তাফিজুর রহমানের সঙ্গে জাতীয় দলে খেলছেন তিনি। শরিফুল দিন দিন দলের জন্য হয়ে উঠছেন বড় ভরসাও। এখন তিনি খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, মোস্তাফিজ আছেন আইপিএলে।  

শরিফুলও আইপিএলে ডাক পেয়েছিলেন। কিন্তু বিসিবির কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি তার। তবে সতীর্থ মোস্তাফিজের সবগুলো ম্যাচই দেখেছেন বলে জানিয়েছেন এই পেসার। চাপ না থাকায় তিনি আইপিএলে ভালো করছেন বলেও বিশ্বাস শরিফুলের।

সোমবার ডিপিএলের ম্যাচের পর তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচ দেখি। মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়। আমার মনে হয় বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করে, কারণ ওখানে চাপটা খুব কম আর কী। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে। ’ 

জাতীয় দলে খুব একটা সুবিধা করতে পারছেন না মোস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। নিয়মিতই সুযোগ পাচ্ছেন চেন্নাই সুপার কিংসের একাদশে। জাতীয় দলে চাপের কথা বললেন শরিফুল। সেটি আসলে কী?

এই পেসারের উত্তর, ‘উনি তো কন্টিনিউ পারফর্ম করছেন। শেষ দুয়েক ম্যাচে হয়তো ওরকম আশানুরুপ করতে পারেননি। চাপ বলতে সবার চাওয়া একটু বেশি থাকে কারণ, উনি তো লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো পারফর্ম করছিলেন। উনি ভালো করতেছে, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুয়েকটা ম্যাচ করতে পারেননি। ’ 

শরিফুলের প্রতিও এখন প্রত্যাশা বাড়ছে, চ্যালেঞ্জও? শরিফুলের এবারের উত্তর, ‘চ্যালেঞ্জ বাড়ছে। কিন্তু আমি ওদিকে চিন্তা করছি না। আমি চিন্তা করছি যেভাবে করতেছি, সেটা কন্টিনিউ করতে ইন শা আল্লাহ যদি সুস্থ থাকি। ’

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit