বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কক্সবাজারে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সঙ্গে বসে আলাপ করছিলেন জাফর আলম ও তার ছেলে মোহাম্মদ সেলিম। হঠাৎ কালো মুখোশ পরা একদল অস্ত্রধারী ডাকাত এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পরে ধারাল দা-কিরিচ দিয়ে কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তদন্তনাধীন। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit