বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

১২ বলে ৪৬ করেও অভিষেকের মনে ভয়, বকবে যুবরাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটা ১৩ বলের। সবশেষ মৌসুমে যশস্বী জয়সওয়াল করেছেন এই রেকর্ড। সেই রেকর্ডটি নিজের করে নেওয়ার খুব কাছে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। ১১ বলেই করে ফেলেছিলেন ৪৬ রান। মারতে গিয়েছিলেন পরের বলটিও। নিশ্চিতভাবে চারও হয়ে যেত সেটি।

তবে শেষ পর্যন্ত হয়নি শর্ট কাভারে দাঁড়ানো অক্ষর প্যাটেল লাফিয়ে পড়ে দুর্দান্ত গতির বলটি তালুবন্ধি করলে। ১২ বলে ৪৬ রান করেই থামতে হয় অভিষেক। এরপরও ৬ ছক্কা ও ২ চারে সাজানো এই ইনিংসটি মন কেড়েছে সবার। যদিও এমন ইনিংস খেলেও ভয়ে ভয়ে আছেন অভিষেক।

ম্যাচ শেষে নিজের মেন্টর ভারতের কিংবদন্তি যুবরাজ সিংকে নিয়ে নিজের ভয়ের কারণ জানিয়েছেন তিনি। বলেন, ‘সে হয়তো বেশ মর্মাহত হবে। কারণ সে সবসময় চায় আমি লম্বা সময় ব্যাটিং করি। আর আমিও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, তবে যতটা ভাবছি তার চেয়ে বেশি বাউন্ডারি পাচ্ছি। আর এ কারণে আমার মনে হয় সামগ্রিকভাবে তার খুশি হওয়া উচিত। যদিও সে তার দিক দিয়ে ঠিকই আছে। আমি জানি আমার অনেক কথা শুনবে হবে তার কাছ থেকে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit