রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শালী-দুলাভাইয়ের হাসপাতালে মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আব্দুল কাইয়ুম(৭০) ও জুলেখা বেগম (৬৫) নামে ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়। সম্পর্কে তারা দুজন শালী ও দুলাভাই।রোববার (২১ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা বেগম ও শনিবার রাতে আব্দুল কাইয়ুম নামে আরেকজনের মৃত্যু হয়।এর আগে শনিবার দুপুরের দিকে ওই উপজেলার দীঘিরহাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। 

পুলিশ জানান, পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যান ও অটোকে পেছনে ধাক্কা দিলে ভ্যান ও অটোটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। এতে ভ্যান চালক সহ গুরুতর আহত হয় ৫ জন।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জুলেখা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালি-দুলাভাই।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit