রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ

ইসরাইলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়েই উপহাস করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে আমির আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব।

শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরাইল। এ ঘটনার কয়েক ঘন্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পরমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে।
 
আবদুল্লাহিয়ান আরও জানান, গত সপ্তাহে ইসরালকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটা সতর্কতা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মত বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত। কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা।
 
ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালায় ইসরাইল। ওই ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হন।
 
এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান। তেল আবিবকে উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেন সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলি খামেনি নেতা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। ১৩ এপ্রিল সেই হামলা চালানো হয়। ওই হামলায় ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
 
আইরন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরোধ করে ইসরাইলি সামরিক বাহিনী। তবে এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে তেল আবিব ও তেহরান উত্তেজনা আরও বাড়ে।
 
ইরানের হামলার কয়েকদিন পর শুক্রবার (১৯ এপ্রিল) ইরানে ড্রোন হামলা চালায় ইসরাইল। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফের হামলা হলে কঠোর জবাব দেয়া হবে।    

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit