রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছার মর্জাদ বাওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৩২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মর্জাদ বাওড়ে এই নৌকা বাইচ হয়। প্রতিবছরের ন্যায় মির্জাপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে এ নৌকা বাইচ হয়।এতে সভাপতিত্ব করেন জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ ডা. তৌহিদুজ্জামান তুহিন। মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেনচৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

নৌকাবাইচ প্রতিযেগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। এ বছর বিজয়ীদের মাঝে উপহার হিসবে নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়েছে।এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বাওড়ের দুই তীরে ভিড় করতে থাকে। শিশু, কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে বাওড়ের দুই ধার উপচে পড়া ভিড় চোখে পড়ে। বিকেল ৪টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরুহয়। নৌকাবাইচ উপলক্ষে বাওড়েরর দুই পাড়ে বসে রকমারি মেলা। মেলায় স্থান করে নিয়েছে শিশুদের হরেক রকমেরখেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি মিঠাই।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাজিদুর রহমান, মাষ্টার মোস্তফা তৌহিদুজ্জামান, এবিসিডি কলেজের প্রভাষক আব্দুল মাজিদ, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক তাশিকুল ইসলাম প্রমুখ ।প্রতিযোগিতায় ১৮টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। ৬ জনবিশিষ্ট দলে প্রতিযোগিতায় ১ম পুরষ্কার হিসেবে পরিতোষ বাবুর দলকে নগদ ২০ হাজার, ২য় পুরষ্কার হিসেবে রবিনের দলকে ১৫ হাজার ও ৩য় পুরষ্কার হিসেবে বিপুল বিশ্বাসের দলকে ১০হাজার টাকা উপহার দেওয়া হয়। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী দলকে নগদ ১ হাজার টাকা করে শান্তনা পুস্কার প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit