বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দুই রুমের ছোট্ট ফ্ল্যাটে থাকেন ২৯০০ কোটির মালিক সালমান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : সালমানের বাড়ির সামনে বন্দুকবাজদের হামলা ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে। উদ্বিগ্ন ভাইজানের ভক্তরা। তবে দাবাং খান রয়েছেন নিজ মেজাজেই। নিজের কাজের শিডিউল বদলাননি নায়ক। ভয়ে গুটিয়ে থাকতে নারাজ নায়ক। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে হাজির হন এবং অভিনেতার বাড়িতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় সালমান ও তার পরিবারকে সবরকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতেই চর্চায় সালমানের সাদামাটা লাইফস্টাইল। 

জানা যায়, ২৯০০ কোটি টাকার মালিক সালমান। মাসে ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান। অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দুই রুমের যে ফ্ল্যাটে থাকেন সালমান, তা নিতান্তই সাদামাটা। 

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বেড়ে ওঠা সালমানের। চার ভাইবোন, দুই স্ত্রীকে নিয়ে ছোট্ট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হওয়ায় বহু বছর আগেই একই অ্যাপার্টমেন্টের নিচের ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কেনেন সেলিম খান। সেখানেই একটা ঘরে থাকত দুই মেয়ে আলভিরা ও অর্পিতা এবং অন্যটিকে তিন ভাই সালমান, সোহেল ও আরবাজ। বিয়ের পর আলাদা সংসার পাতেন সোহেল-আরবাজ। তবে গ্ল্যালাক্সি ছেড়ে বের হননি সালমান। অভিনেতার বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই সে কথা করণ জোহরের শোতে নিজের মুখেই জানিয়েছেন নায়ক।  

এদিন সালমানের বাড়ির অন্দরের ছোট্ট ড্রয়িং রুমের ঝলক মিলল। সেখানে অতি সাধারণ গ্লাস টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে সেলিম খান। উলটো দিকের সোফা-সিটে সালমান। 

 

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit