রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

আসন্ন নির্বাচন নিয়ে কী বললেন নিপুণ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : সোমবার (১৫ এপ্রিল) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নিপুণ আক্তার। তিনি বলেন, ‘আজ থেকে প্রচারণায় নেমেছি। এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায় উৎসব মুখোর পরিবেশে প্রচারণায় নেমেছি।’  

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব ভালো। দুই প্যানেলের সবাই আসছে। সবার সঙ্গে সবাই যোগাযোগ করছে। সবমিলিয়ে বলা যায় নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।’এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এই বিষয়টি নিয়ে নিপুণের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমাদের নির্বাচন নিয়ে তো ব্যাপকভাবে আলোচনা হয়। আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই।’

ইশতেহার প্রসঙ্গে নিপুণ বলেন, আমি এই মুহূর্তে ইশতেহার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা শিগগিরই ইশতেহার দেবো, তখন বিস্তারিত জানাবো। নিপুণ আরও ব·লেন, বিগত নির্বাচনে আমার কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল। সে সময়ে মিডিয়ার কর্মীরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সুষ্ঠু নির্বাচন আশা করি। এখন পর্যন্ত যা দেখছি, আমার মনে হচ্ছে- ১৯ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নানা ঘটনায় বিতর্কের জন্ম দিলেও এর আগে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে পরে সেটি পরিবর্তন করে ২৭ এপ্রিল করা হয়। তবে আবার সেই আগের তারিখটিই ঘুরেফিরে বহাল রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit