মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন   জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার আবেগঘন বার্তায় যা বললেন এনজো ফার্নান্দেজ সাংবাদিকের মামলাতেই ‘চার্জশিট বাণিজ্য’র অভিযোগ সাক্ষীদের নামে ভুয়া জবানবন্দি! উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন

মোহামেডানকে হারিয়ে লিগ জমিয়ে তুললো মেরিনার্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচটা হেরে গেলে লিগ শিরোপা রেস থেকে বলতে গেলে ছিটকে যেতো বর্তমান চ্যাম্পিয়ন মেরনার ইয়ংস ক্লাব। তবে শীর্ষে থাকা মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে মেরিনাররা। উত্তুঙ্গু ফর্মে থাকা সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিক করে মেরিনারদের দারুণ হয় উপহার দেন। চারদিন ঈদ বিরতি শেষে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ মাঠে গড়িয়েছে জমজমাট এই ম্যাচ দিয়ে। 

সুপার লিগে দুই দলই খেলেছে তিনটি করে ম্যাচ। মেরিনার্সের তিনটি ম্যাচ ছিল ঊষা, আবাহনী ও মোহামেডানের বিপক্ষে। তিন পরাশক্তিকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো মেরিনার্স। এই হারের পরেও শীর্ষে আছে মোহামেডান। তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ঊষা ও আবাহনী। শেষ দুই ম্যাচে জিতলে লিগ শিরোপা তারাই জিতবে। তবে এই ম্যাচ জিতে তাদের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে মেরিনার্স। তাদের সংগ্রহ এখন ৩১ পয়েন্ট। শেষ দুই ম্যাচে তাদের দুই দুর্বল প্রতিপক্ষ পুলিশ ও এজাক্স। 

অথচ ম্যাচে প্রথম লিড নিয়েছিল মোহামেডান। এই ম্যাচকে সামনে রেখে দক্ষিণ কোরিয়া থেকে উড়িয়ে আনা জ্যাং জং হিউন প্রথম কোয়ার্টার শেষ হওয়ার দুই মিনিট আগে পিসি থেকে নিঁখুত ড্র‍্যাগ এন্ড ফ্লিকে মোহামেডানকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টারের এই লিড অবশ্য সাদা কালোরা হারায় দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে। মেরিনার্স টানা ছয়টি পিসির সুযোগ নষ্টের পর সপ্তম চেষ্টায় সফল হয়। দলকে ২৮ মিনিটে ম্যাচে ফেরানো দারুণ ফর্মে থাকা সোহানুর রহমান সবুজ। মিলনের পুশ আবেদ স্টপ করলে সবুজ নেন সফল ড্র‍্যাগ এন্ড ফ্লিক।  

তৃতীয় কোয়ার্টারে চাপে রেখে ফের গোল আদায় করে নেয়। এবারও মেরিনার্সকে সফল পিসি থেকে এগিয়ে নেন সবুজ। চতুর্থ কোয়ার্টারের ৫১ মিনিটে ফের জ্বলে উঠে মেরিনার্সকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের গোলসংখ্যা ৩৪-এ নিয়ে যান পিসি স্পেশালিষ্ট সবুজ। এর তিন মিনিট পর মোহামেডানের অভিজ্ঞ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি গোল করে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন। সন্ধ্যা সুপার লিগের অপর ম্যাচে লড়ছে আবাহনী ও ঊষা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit