বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা আদেশ, ২০১৮-এর ৫-এর (ঙ) ধারা লঙ্ঘন করায় ৪-এর (১)(খ) ধারা মোতাবেক এ শাস্তি প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু।

আদেশ থেকে জানা গেছে, গত সোমবার গভীর রাতে ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ওই বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসের পুরাতন কলাভবনের পাশের একটি কক্ষে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এর আগে, গত ৫ জুলাই র‍্যাগিংয়ের দায়ে সরকার ও রাজনীতি বিভাগের আরও ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit