রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আবেগঘন বার্তায় যা বললেন এনজো ফার্নান্দেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর তার বিদায়ের কিছুক্ষণ পরই জয়সূচক গোল করে স্পেন। তবে শিরোপা হারানোর হতাশার মধ্যেও দল, সমর্থক এবং দেশের জার্সির প্রতি নিজের অটুট ভালোবাসার কথা জানিয়েছেন চেলসির এই তারকা।

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এনজোকে। প্রথমে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন তিনি। পরে ইনজুরি সময়ে স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ডে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

ফাইনালের একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এনজো বলেন, একটি ম্যাচ বা একটি ফলাফল দিয়ে দলের অর্জনকে বিচার করা উচিত নয়।

তিনি লেখেন,‘সময়ের সঙ্গে বুঝতে পারি, শুধু ফলই সব কিছু নয়। এই দল আমাদের দেশকে বহু বছর ধরে দারুণভাবে প্রতিনিধিত্ব করেছে। প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনও হাল না ছাড়া।’

দলের অংশ হতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় উল্লেখ করে এনজো বলেন,‘আমরা সবসময় সর্বোচ্চ পর্যায়ে লড়াই করেছি এবং গর্ব, বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছি।’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিশ্বকাপজুড়ে সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বের যেখানেই খেলেছেন, সমর্থকেরা তাদের ঘরের অনুভূতি দিয়েছেন।

লাল কার্ড ও ফাইনাল হারের হতাশা সত্ত্বেও জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকার অটুট থাকবে বলে জানিয়েছেন এনজো। তিনি বলেন,‘দেশের জার্সি গায়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ভবিষ্যতেও যখনই সুযোগ পাব, দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit